সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালীর প্রবেশমুখে তৈলারদ্বীপ সেতু এলাকায় সড়ক দুর্ঘটনার কবল থেকে প্রাণে বেঁচে যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেন সংসদ সদস্য জহিরুল ইসলামের একান্ত সচিব জিএম সাইফুল ইসলাম। তিনি জানান, মাওলানা জহিরুল ইসলাম বোয়ালখালী থেকে বাঁশখালী ফেরার পথে তৈলারদ্বীপ এলাকার বিপরীতে দিকে আসা একটি জিপের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এতে গাড়ির ডান পাশ ক্ষতিগ্রস্ত হয় এবং লুকিং গ্লাস খুলে পড়ে যায়। চালকের তাৎক্ষণিক দক্ষতায় বড় দুর্ঘটনার কবল থেকে বেঁচে যান মাওলানা জহিরুল ইসলাম।