৭ বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাত বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ফলে পাঁচ জেলার পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপ এবং পরে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসাবে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করেছে। এর প্রভাবে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সতর্কবার্তায় আরও বলা হয়, অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।  একইসঙ্গে ভারি বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

হাসপাতালে ভর্তি নেতানিয়াহু, যা জানাল প্রধানমন্ত্রীর দপ্তর

হাসপাতালে ভর্তি নেতানিয়াহু, যা জানাল প্রধানমন্ত্রীর দপ্তর

দুর্ভিক্ষের ঝুঁকিতে গাজার শতভাগ বাসিন্দা: জাতিসংঘ

দুর্ভিক্ষের ঝুঁকিতে গাজার শতভাগ বাসিন্দা: জাতিসংঘ

বিসিবির দায়িত্ব নিয়ে সাকিবকে সুখবর দিলেন আমিনুল

বিসিবির দায়িত্ব নিয়ে সাকিবকে সুখবর দিলেন আমিনুল

ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল

ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল

$post['title']

‘কুইক টি-টোয়েন্টি’ ইনিংস খেলতে এসেছেন টেস্টের মহারথী আমিনুল

‘কুইক টি-টোয়েন্টি’ ইনিংস খেলতে এসেছেন টেস্টের মহারথী আমিনুল

$post['title']

ডিসেম্বরে না হলে এ দেশে আর নির্বাচন হবে না: মির্জা আব্বাস

ডিসেম্বরে না হলে এ দেশে আর নির্বাচন হবে না: মির্জা আব্বাস

$post['title']

‘ফিলিস্তিনের স্বীকৃতি’ নিয়ে সোচ্চার ম্যাক্রোঁর নতুন বার্তা

‘ফিলিস্তিনের স্বীকৃতি’ নিয়ে সোচ্চার ম্যাক্রোঁর নতুন বার্তা

$post['title']

৩ দিনের মধ্যে যেসব জেলায় বন্যার আভাস

৩ দিনের মধ্যে যেসব জেলায় বন্যার আভাস

$post['title']

ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন সুব্রত বাইন

ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন সুব্রত বাইন