খাগড়াছড়িতে অসহায় রোগীদের মাঝে সেনাবাহিনীর ওষুধ বিতরণ

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মহালছড়িতে অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের মাঝে চশমা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

মঙ্গলবার (১২ মে) মহালছড়ি জোনের উদ্যোগে দ্বিতীয় ধাপে বিনামূল্যের চোখের চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে এই চশমা ও ওষুধ বিতরণ করা হয়। 

সূত্র জানায়, মঙ্গলবার মহালছড়ি জোন সদর প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমে দুর্গম পাহাড়ি এলাকার রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়।  

এর আগে ৭ মে আয়োজিত চক্ষু ক্যাম্পে প্রায় ১১০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়। পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য নির্বাচন করা হয়। 

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ দুর্গম এলাকার দরিদ্র মানুষের জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠেছে।

 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত