ঢাকাসহ দেশের সাত বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ফলে পাঁচ জেলার পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপ এবং পরে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসাবে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করেছে। এর প্রভাবে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সতর্কবার্তায় আরও বলা হয়, অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ভারি বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার জেরুজালেমের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ৭৫ বছর...
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ)-এর একজন মুখপাত্র বলেছেন, গাজা পৃথিবীর ‘একমাত্র সংজ্ঞায়িত অঞ্চল’, যেখানকার সমস্ত জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার (৩০ মে) বোর্ড পরিচালকদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সভাপতি হওয়ার...
‘কুইক টি-টোয়েন্টি’ ইনিংস খেলতে এসেছেন টেস্টের মহারথী আমিনুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবারের বোর্ড সভায় বিসিবি পরিচালকদের ভোটে এই দায়িত্ব পেয়েছেন তিনি।...
ডিসেম্বরে না হলে এ দেশে আর নির্বাচন হবে না: মির্জা আব্বাস
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো...
‘ফিলিস্তিনের স্বীকৃতি’ নিয়ে সোচ্চার ম্যাক্রোঁর নতুন বার্তা
গাজা ইস্যুতে দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান ও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে সম্প্রতি বেশ সোচ্চার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কিছুদিন আগেই...
৩ দিনের মধ্যে যেসব জেলায় বন্যার আভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে নদীর পানি বাড়ছে।...
ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন সুব্রত বাইন
সম্প্রতি গ্রেফতার হওয়া অপরাধ জগতের আলোচিত নাম সুব্রত বাইন ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছেন। বৃহস্পতিবার রাতে লন্ডনে অবস্থানরত আল...