ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত, আহত অন্তত ১৪

খবরপত্র ডেস্ক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত, আহত অন্তত ১৪ ছবি: খবরপত্র
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত, আহত অন্তত ১৪ ছবি: খবরপত্র

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের হাসাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

শনিবার (২৮ জুন) ভোররাতে এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাসাড়া ব্রিজ-২-এর মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। যশোর থেকে ঢাকাগামী একটি নৈশকোচ (হামদান এক্সপ্রেস) চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

 

 

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন,জিল্লুর রহমান (৬৫), পিতা বজলুর রহমান, মধুগ্রাম থানা, যশোর।ডা. জালাল (৬৫), পিতা ইনসান আলি, পাগলাদাহ থানা।

ডা. আব্দুল হালিম (৫৫),হাসিব (৩২), পিতা মো. বাপ্পি, পাগলাদাহ থানা।

 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নৈশকোচটি চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা দিলে উভয় যানবাহনই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।”

 

তিনি আরও জানান, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সমন্বিত প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

 

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

একজন প্রত্যক্ষদর্শী জানান, “ঘটনার সময় বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। ট্রাকটি তুলনামূলক ধীরে চলছিল। সম্ভবত চালক সময়মতো ব্রেক কষতে পারেননি।”

 

মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। তারা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত