আমি এমপি-মন্ত্রী নই, আপনাদের সেবক: প্রতিমন্ত্রী

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, এই এলাকার মাটি ও মানুষের মাঝে আমার বেড়ে ওঠা। আমি এই এলাকার সন্তান। এ এলাকার মানুষের কল্যাণে নিজের আরাম আয়েশি জীবনকে অনেকটা বিপন্ন করে আপনাদের পাশে রয়েছি। আপনাদের সঙ্গে সুখ ও দুঃখ ভাগাভাগি করে নিয়েছি। শত প্রতিকূলতা উপেক্ষা করে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আমি আপনাদের আত্মীয়। আমি আপনাদের সন্তান।

তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে এমপি নই, মন্ত্রী নই। আমি আপনাদের সেবক। আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন। আপনাদের কাছে আমি ঋণী। এ এলাকার মানুষের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি। আপনাদের দোয়া চাই। সহযোগিতা চাই।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে আলোচনা সভায় ড. শেখ ফরিদুল ইসলাম এসব কথা বলেন।

পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মোংলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম ফরিদ, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার শিকদার, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলী প্রমুখ।

চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে রামপাল ও মোংলা উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিষয়:

বাগেরহাট
এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত