রোজায় পানিশূন্যতা থেকে রক্ষা পাবেন যেভাবে

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রোজায় সারাদিন না খেয়ে–না পান করে থাকার কারণে শরীরে পানির ঘাটতি তৈরি হওয়া খুবই স্বাভাবিক। তাই রমজান মাসে অনেক রোজাদার পানিশূন্যতার সমস্যায় ভুগে থাকেন। তবে কিছু বিষয়ে সচেতন থাকলে সহজেই এ সমস্যা এড়ানো সম্ভব। জেনে নেওয়া যাক, রমজানে কীভাবে পানিশূন্যতা প্রতিরোধ করবেন—

পর্যাপ্ত পানি পান করুন

সেহরিতে অন্তত ১–২ গ্লাস পানি পান করার অভ্যাস করুন। শুধু ইফতারের সময় নয়, বরং রাতে জেগে থাকা পুরো সময়টায় অল্প অল্প করে পানি পান করুন। তবে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে বা খাওয়ার মাঝখানে বেশি পানি পান না করাই ভালো, এতে হজমে সমস্যা হতে পারে। খাবার ও পানি পানের মাঝে অন্তত ২০ মিনিট বিরতি রাখার চেষ্টা করুন।

পানি সমৃদ্ধ খাবার বেছে নিন

শসা, লেটুস, তরমুজসহ পানি বেশি আছে এমন ফল ও সবজি খাদ্যতালিকায় রাখুন। শরীরকে হাইড্রেট রাখতে স্যুপ, মসুর ডালও উপকারী। ঘরে তৈরি স্বাস্থ্যকর শরবত বা স্মুদি খেতে পারেন। ইফতারে ডাবের পানি রাখলে তা শরীরের পানির ঘাটতি পূরণের পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টিও জোগাবে।

যেসব খাবার পানিশূন্যতা বাড়ায়, সেগুলো এড়িয়ে চলুন

চা, কফি ও কোমল পানীয় কম পান করাই ভালো, কারণ এগুলোতে থাকা ক্যাফেইন প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে শরীর থেকে পানি বের করে দেয়। এছাড়া অতিরিক্ত ভাজাপোড়া, প্রক্রিয়াজাত ও লবণাক্ত খাবার তৃষ্ণা বাড়ায়, তাই এগুলো কম খাওয়ার চেষ্টা করুন।

হালকা গরম পানি পান করুন

ইফতারে ঠান্ডা পানীয়ের প্রতি আগ্রহ থাকলেও শরীরের জন্য হালকা গরম পানি বেশি উপকারী। এটি হজমে সহায়তা করে এবং শরীর ঠান্ডা পানির তুলনায় সহজে তরল শোষণ করতে পারে।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত