স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা হলেন লিওনেল মেসি। মাঠে অবিশ্বাস্য পারফরম্যান্সে আয়ের দিক থেকে ধরাছোঁয়ার বাইরে ইন্টার মায়ামির এই তারকা। 

স্পেনের বার্সেলোনা শহরের অভিজাত এলাকায় একটি বিশাল বাণিজ্যিক ভবন কিনেছেন মেসি। বার্সপলার অন্যতম আকর্ষণীয় এবং প্রিমিয়াম এলাকা তুরো পার্কে অবস্হুত ভবনের দাম পড়েছে ১৩.৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৬৫ কোটি টাকা)৷ এই কর্পোরেট ভবনটি এক সময় বিখ্যাত 'ভিয়া ওয়াগনার' গ্যালারি হিসেবে পরিচিত ছিল।

এটি একটি ঐতিহাসিক শপিং সেন্টার। প্রায় ৩০ বছর পরিত্যক্ত পড়েছিল। মেসির পরিকল্পনা হলো ৬ তলা বিশিষ্ট এই ৪৩,০০০ বর্গফুটের ভবনটিকে সংস্কার করে আধুনিক কমার্শিয়াল সেন্টারে রূপান্তর করা। মেসির ব্যবসায়িক সাম্রাজ্য মূলত রিয়েল এস্টেট এবং হোটেল ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তার মালিকানাধীন MiM (Majestic i Messi) হোটেল চেইন ইতোমধ্যেই স্পেনের ইবিজা, সিজেস এবং বাকেইরা বেরেটের মতো পর্যটন কেন্দ্রগুলোতে বেশ সফল। নতুন এই বাণিজ্যিক ভবনটি তার স্থাবর সম্পত্তির তালিকায় একটি মূল্যবান সংযোজন।

গত অক্টোবরে ইন্টার মায়ামির সাথে ২০২৮ মৌসুম পর্যন্ত তিন বছরের নতুন চুক্তি করেন মেসি।  এই চুক্তির অধীনে তার বার্ষিক মূল বেতন নির্ধারিত হয়েছে ২৫ মিলিয়ন ডলার।  এর সাথে গ্যারান্টিড কমপেনসেশন বা নিশ্চিত ক্ষতিপূরণ যোগ করলে তার মোট আয় দাঁড়ায় ২৮,৩৩৩,৩৩৩ ডলারে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ কোটি। 

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। ২০২৩ সালে পিএসজি ছেড়ে ১ কোটি ২০ লাখ ডলার এবং বার্ষিক গ্যারান্টিযুক্ত ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৬৬৭ ডলারে ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামিতে যোগদান করেন।

মেসি এমএলএসে যোগদানের পর থেকেই যুক্তরাষ্ট্রের এই লিগের জনপ্রিয়তা বেড়েছে। বেড়েছে ভক্ত-সমর্থক এবং জার্সি বিক্রি। মায়ামির হয়ে এখন পর্যন্ত ৬৪ ম্যাচে ৫৯টি গোল করেছেন মেসি। চলতি মৌসুমে করেছেন ১১ ম্যাচে ৯ গোল। গত মৌসুমে ২৯ গোল করে এলএসে সর্বোচ্চ গোলদাতা হন আর্জেন্টাইন তারকা। এমন পারফরম্যান্সের সুবাদে আর্জেন্টাইন মহাতারকার বেতনও অবিশ্বাস্য হারে বেড়েছে। 

গত মৌসুমে নিজের বেতন দ্বিগুণের বেশি বাড়িয়ে নেন লিওনেল মেসি। যা ২৮টি দলের পুরো স্কোয়াডের বেতনেরও বেশি। বার্তা সংস্থা এপি বলছে, মেসি আগে থেকেই এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। আর এখন তিনি দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিনের তুলনায় দ্বিগুণেরও বেশি আয় করছেন। 

গতকাল (মঙ্গলবার) এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন প্রকাশিত ২০২৬ মৌসুমের বেতন তালিকায় দেখা যায়, এমএলএসের ৩০টি দলের মধ্যে ২৮টি দলের পুরো স্কোয়াডের বেতনে মোট ব্যয়ের চেয়েও বেশি আয় করছেন মেসি একাই।

নতুন চুক্তিতে মেসির মূল বেতন ২ কোটি ৫০ লাখ ডলার (৩০৭ কোটি ৩৫ লাখ টাকার বেশি) এবং মোট গ্যারান্টিযুক্ত পারিশ্রমিক ২ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ ডলার (৩৪৮ কোটি ৩৩ লাখ টাকা)। 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত