জয় দিয়ে আসর শুরু করতে পেরে উচ্ছ্বসিত তহুরা। এই টুর্নামেন্ট শুরুর আগে দল যেভাবে অনুশীলন করেছিল, তা মাঠের ফুটবলে দিতে পেরেছে বলে মনে করেন এই ফরোয়ার্ড। লম্বা সময় ক্যাম্পে থেকে অনুশীলন করায় পারফরম্যান্সে তার ছাপ পড়েছে।
তহুরা বলেন, 'আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমাদের থেকে বাহরাইন অনেক এগিয়ে থাকা দল। আমরা যে এতদিন পরিশ্রম করেছি, আমাদের একটাই লক্ষ্য ছিল, আমরা মাঠে সেটা কাজে লাগাব। তো আল্লাহর রহমতে ম্যাচটা জিততে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের কিপার থেকে শুরু করে প্রতিটি খেলোয়াড় শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। মাঠের মধ্যে সবাই মনোযোগী ছিল।'