বাংলাদেশের বিশ্বকাপ খেলা ইস্যুতে যা বললেন বিসিসিআই সভাপতি

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুখে কার্যত কুলুপ এটে আছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে নিরাপত্তা শঙ্কার কথা বলছে বাংলাদেশ। আইসিসির কাছে আবেদন করেও সায় মেলেনি। শেষ পর্যন্ত বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ভারতের মাটিতে তারা খেলবে না। এই ইস্যুতে বেশ কয়েকবার বিসিসিআই সভাপতি মিথুন মানহাসের বক্তব্য নেওয়ার চেষ্টা করেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভারত ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে রায়পুরে যান বিসিসিআই সভাপতি।স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকরা তাকে একাধিক জিজ্ঞাসা করে, তবে প্রতিবারই বাংলাদেশ ইস্যুটি এড়িয়ে গেছেন।

সবশেষ তড়িঘড়ি করে গাড়িতে ওঠার আগে খানিকটা বিরক্তি নিয়েই মিথুন মানহাস সাংবাদিকদের বলেন, ‘আমি রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে এসেছি।’ অর্থাৎ তিনি বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে কিছু বলতে চাননি। বলেনওনি।

বুধবার আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করে। এরপরই বৃহস্পতিবার বাংলাদেশ সরকার ও বিসিবি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে জানায়, তারা ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না।

তবে আইসিসির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি অভিযোগ করেন, আইসিসি দ্বৈত নীতি অনুসরণ করছে। তবে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু বা খেলতে না আসার ব্যাপারটি নিয়ে এখনও চুপ বিসিসিআই। বিশ্লেষকদের মতে, ভারত এখানে কূটনীতিক গেম খেলছে। তারা চায় বাংলাদেশ ইস্যুতে সামনে থাকুক আইসিসি।

বিষয়:

ভারত আইসিসি
এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত