চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার(১০ মার্চ) রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রানীনগর হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারী মোছা. নাসিমা বেগম (৩৬)। তিনি একই গ্রামের মিজানুর রহমান ওরফে ভেজুর স্ত্রী।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে স্বামী মিজানুর রহমান তার স্ত্রী নাসিমা বেগমকে হত্যা করে বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে সে এলাকা থেকে পালিয়ে যায়। ‎পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় মিজানুর রহমান। পরে তাকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত