নির্বাচনে জনগণ নতুন ফ্যাসিবাদকে লালকার্ড দেখাবে: জামায়াত আমির

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘৫৬ হাজার বর্গমাইল জুড়ে জনগণের উত্থান ঘটেছে। তারা আগামীর নির্বাচনে নতুন ফ্যাসিবাদকে লালকার্ড দেখাবে। তারা নারীদের হেনস্তা করে। আমি প্রতিবাদ করায় তারা এখন আমার পেছনে লেগেছে।’
জনগণ সবকিছু বোঝে তারা বোকা না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘যারা অতীতের কুকর্মের জন্য লজ্জিত, তাদের ব্যাপারে ইতিবাচক জামায়াত। তবে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে শহীদদের হত্যাকরীদের কোনো ছাড় নয়।’

জনসভায় কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ পর্যটন শিল্পের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।
 
এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত