বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে জনগণ প্রকৃত অর্থে দেশের শক্তি ফিরে পাবেন: সালাহউদ্দিন

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক স্টেশনের নির্বাচনী জনসভায় সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ দেশের জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে সুদৃঢ় করা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা পূরণের জন্য আগামী দিনে আমাদের সবাইকে ধানের শীষ প্রতীকে একটি ভোট দিতে হবে।’
 
সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি এদেশের গণমানুষের রাজনৈতিক দল। উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্রভাবনা এবং জাতীয় নিরাপত্তা—বিএনপির সব চিন্তা ও কর্মসূচির কেন্দ্রবিন্দু হলো বাংলাদেশ ও তার জনগণ। অতএব, আমরা যারা ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছি, তাদের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান-ইনশাআল্লাহ, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সারা দেশে বিএনপির প্রার্থীদের বিজয়ী করুন।

ইনশাআল্লাহ, বিএনপি সেই রাষ্ট্র বিনির্মাণ করবে জানিয়ে তিনি বলেন, ‘একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র—যার প্রতিশ্রুতি আমরা দিয়েছি এবং যার আকাঙ্ক্ষায় এদেশের শহীদরা তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছেন।’
 
এর আগে সকাল থেকে নেচে-গেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন। সেখানে নির্বাচনী গণসংযোগ শুরু করেন সালাউদ্দিন আহমদ। কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ যেদিকেই নির্বাচনী গণসংযোগ করছেন, সেদিকেই উৎসবের আমেজ বিরাজ করে।

রাস্তার দুপাশে ঢল নামে মানুষের। এ সময় এসব মানুষের সঙ্গে কোলাকুলির পাশাপাশি এলাকার নারী-পুরুষ ও বৃদ্ধদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় মানুষজন ফুল দিয়ে বরণ করে নেন সালাহউদ্দিন আহমদকে।
এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত