রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ‘একাদশ বিসিএস ফোরাম’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীর সভাপতিত্বে রোববার (১ মার্চ) এই নির্বাচনী সভা সম্পন্ন হয়।
ফোরামের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত সচিব ডা. মো. ফরিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. ইহসানুল হক। এছাড়া ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ভাইস-প্রিন্সিপাল ডা. আবদুল হানিফ টাব্লু প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
দপ্তর সম্পাদক এ. এফ. এম হায়াতুল্লাহর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপস্থিত সদস্যরা নব-নির্বাচিত কমিটিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। নতুন এই নেতৃত্বের অধীনে ফোরামের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।