ইফতারে স্বস্তি এনে দেবে তেঁতুলের শরবত

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইফতারে স্বস্তি ও প্রশান্তি পেতে তেঁতুলের শরবত একটি দারুণ পানীয়। এটি শরীর ঠান্ডা রাখতে, পানিশূন্যতা দূর করতে এবং হজমশক্তি বাড়াতে সাহায্য করে থাকে। তেঁতুলের ক্বাথ, চিনি কিংবা গুড়, বিট লবণ, ভাজা জিরার গুঁড়া ও মরিচের গুঁড়া মিশিয়ে সহজেই এ টক-মিষ্টি-ঝাল শরবত তৈরি করা যায়, যা আপনার ইফতারে প্রশান্তি এনে দেবে।

চলুন জেনে নেওয়া যাক, তেঁতুলের শরবত তৈরির পদ্ধতি—

তেঁতুল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে ক্বাথ বের করে নিন এবং দানা ও ময়লা ছেঁকে ফেলুন। গরমে বিভিন্নভাবে শরীর থেকে বেরিয়ে যায় পানি। ফলে তৈরি হচ্ছে পানিশূন্যতা। এটি দূর করতে পুষ্টিবিদরা দিচ্ছেন পর্যাপ্ত পরিমাণ পানির পাশাপাশি বিভিন্ন ফলের শরবত পানের পরামর্শ। এসব শরবতের মধ্যে অন্যতম হচ্ছে— তেঁতুলের শরবত। 

আর তেঁতুল পছন্দ করেন না এমন মানুষ পাওয়া খুব কঠিন। মুখরোচক খাবারের স্বাদ বাড়াতে এর তুলনা হয় না। তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি ও ভেষজ গুণ।  তেঁতুলে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান পরোক্ষ উপায়ে রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে। এটি শরীরে শর্করার শোষণ মাত্রা কমিয়ে দিয়ে শর্করা নিয়ন্ত্রণে অংশ নেয়। ফলে ডায়াবেটিসকে অনেকটাই প্রতিরোধ করে তেঁতুল।

তবে মাত্রাতিরিক্ত তেঁতুল খেলে রক্তের সিরাম গ্লুকোজের মাত্রা কমে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তাই পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, প্রতিদিন ১০ গ্রামের বেশি তেঁতুল নয়; ডায়াবেটিস রোগীদেরও এ ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত বলে জানিয়েছেন জরুরি।

উপকরণ 

১। তেঁতুল ৫ থেকে ৬টি

২। চিনি আধাকাপ

৩। লবণ স্বাদমতো। 

৪। বিট লবণ আধা চা-চামচ

৫। চিলি ফ্লেক্স আধা চা-চামচ

৬।  বরফকুচি প্রয়োজনমতো।

প্রণালি

প্রথমে তেঁতুল ধুয়ে ফেলুন। এরপর একটি পাত্রে পরিমাণমতো পানি দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার কচলে তেঁতুলের মাড় বের করে নিন। তারপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে জুস বানিয়ে নিন।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত