উলাশী ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

সংবাদপত্র ডেস্ক
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক গণজোয়ারমুখর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় ১নং ওয়ার্ডের উলাশী হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এ আলোচনা সভায় স্থানীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি। তিনি তাঁর বক্তব্যে উলাশী ইউনিয়নের ঐতিহাসিক খালের প্রসঙ্গ তুলে ধরে বলেন,এই উলাশী ইউনিয়নের খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে কাটেন। জনগণের দুঃখ-দুর্দশা লাঘব ও কৃষির উন্নয়নের স্বার্থে তিনি স্বশরীরে এসে খাল কাটার উদ্বোধনে অংশ নেন এবং শ্রমিকদের সঙ্গে মাটিও কাটেন। এ খাল আমাদের ইতিহাস ও উন্নয়নের প্রতীক।

বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে হবে।

উঠান বৈঠকের সভাপতিত্ব করেন উলাশী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুর রহমান নেদা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন,আইনবিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান,

তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোনায়েম হোসেন,যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ,সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু,

বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন,জয়েন্ট সেক্রেটারি মোঃ মেহেরুল্লাহ,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাকিবুল হাসান রিপন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু।

এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ব্যাপক উপস্থিতি জানান।

বিষয়:

BNP Mofikul hasan tripty
এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত