চাঁদাবাজদের জন্য বিএনপির দরজা বন্ধ: রিজভী

সংবাদপত্র ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ছবি: সংগ্রহীত
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ছবি: সংগ্রহীত

সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে জড়িতরা বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর একটি রিসোর্টে আয়োজিত জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, কোন চাঁদাবাজ, দখলদার বিএনপির সদস্য হতে পারবে না। তাদের জন্য বিএনপির দরজা বন্ধ। কিন্তু শিক্ষক থেকে শুরু করে কৃষক, দিনমজুর, রিকশাচালক যে কেউ দলের সদস্য হতে পারবেন।

যারা বিগত সময়ে আওয়ামী লীগের দাপট দেখিয়েছে তারা বিএনপির রাজনীতি করতে পারবে বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসারপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাভোকেট শিরিন সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীসগ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত