রামেকে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৫

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।  এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ৩৮ জন শিশু মারা গেছে।  এছড়াও চিকিৎসাধীন রয়েছে ১৪৯ শিশু। 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এই তিন শিশুর মৃত্যু হয়েছে।  এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছে।  আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে তিন শিশু।  হাসপাতালটিতে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ভর্তি হয়েছে ৩৭৭ জন।  আর চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮ জন শিশু।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত