৯ মাসের শিশু রাইয়ানের পাশে প্রধানমন্ত্রী

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভোলার মনপুরা উপজেলার অসহায় মো. হারুনের ৯ মাস বয়সী শিশু সন্তান মো. রাইয়ান জন্ম থেকেই হার্টের জটিল রোগে ভুগছিল। প্রায় ৯.২৮ মিলিমিটার হার্টের ছিদ্রসহ জটিল জন্মগত সমস্যার কারণে তার ছোট্ট জীবন সীমাহীন কষ্টে ভরা। চলছে নানা রকম চিকিৎসা। তবে চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় হিমশিম খাচ্ছেন তার অসহায় বাবা। 

এমতাবস্থায় হারুনের আবেদনের প্রেক্ষিতে বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় সংগঠনটির একটি প্রতিনিধি দল হারুনের সঙ্গে সাক্ষাত করে চিকিৎসা সহায়তা প্রদান করে।

সোমবার (৩০ মার্চ ) রাজধানীর তেজগাঁওয়ে দৈনিক দিনকালের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি হারুনের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেয়। 

প্রধানমন্ত্রীর পক্ষে অসুস্থ ছেলের জন্য চিকিৎসা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হারুন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- শাহাদত জামান তারা, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিনসহ বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ, মেজবাউল ইসলাম জেমিন প্রমুখ। 

উপস্থিত নেতৃবৃন্দ এ সময় হারুনের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং ভবিষ্যতে তার চিকিৎসাজনিত যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত