যেখানেই চাঁদাবাজি সেখানেই ব্যবস্থা: নৌমন্ত্রী

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। তিনি বলেছেন, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ। সড়ক-মহাসড়কে যেখানে চাঁদাবাজি হবে, সেখানে সরকার ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ঈদযাত্রা নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে নৌমন্ত্রী বলেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়া বন্ধে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত। নৌপথে যাত্রা নিরাপদ করতে ঈদের আগে এবং পরে মোট ১০ দিন বাল্কহেড ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাত দখলমুক্ত থাকবে এবং অবৈধ পার্কিং করা যাবে না। 

চাঁদাবাজি আর চাঁদা এক নয় এমন মন্তব্য করে শেখ রবিউল বলেন, মালিক শ্রমিকরা তাদের কল্যাণে চাঁদা নিয়ে জনসেবায় ব্যবহার করতে পারে, যা অবৈধ নয়।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত