অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, নেবে ১২২ জন

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 

অর্থ মন্ত্রণালয়ের অধীন কর অঞ্চল নোয়াখালীতে ১৩তম থেকে ২০তম গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬ ক্যাটাগরিতে মোট পদসংখ্যা ১২২। আগামী ৫ মে আবেদনের প্রক্রিয়া শুরু হবে। শুধু নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

১. পদের নাম: কম্পিউটার অপারেটর (গ্রেড–১৩)

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা।

২. পদের নাম: প্রধান সহকারী (গ্রেড–১৩)

পদসংখ্যা: ২২

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা।

৩. পদের নাম: উচ্চমান সহকারী (গ্রেড-১৪)

পদসংখ্যা: ২২

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।

৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)

পদসংখ্যা: ২৩

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

পদসংখ্যা: ২৭

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৬. পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০)

পদসংখ্যা: ২৭

বেতন স্কেল: ৮,২৫০–২০,১০০ টাকা।

বয়সসীমা

২৫ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://taxnoa.teletalk.com.bd/ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ৫ মে ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫ মে ২০২৬, রাত ১২টা।

নিয়োগের ধাপগুলো

লিখিত পরীক্ষা ও ফলাফল প্রকাশ: ৫ জুন ২০২৬

ব্যবহারিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ: ৭ ও ৮ জুন ২০২৬

মৌখিক পরীক্ষা: ৯ ও ১০ জুন ২০২৬

চূড়ান্ত ফল প্রকাশ: ১১ জুন ২০২৬

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত