ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের পশ্চিম উপকূলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) গ্রিনিচ মান সময় ০৪:৫৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা অগভীর সমুদ্রতল হিসেবে চিহ্নিত।
সুমাত্রা দ্বীপের পশ্চিম তীরের এই এলাকাটি ভৌগোলিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর অন্তর্ভুক্ত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।
তবে শক্তিশালী এই কম্পন সত্ত্বেও এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উপকূলীয় এলাকায় সুনামির কোনো আশঙ্কা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।