সামরিক উত্তেজনার মাঝেই আবারও আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র-ইরান। আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নতুন দফার এই আলোচনা জেনেভায় অনুষ্ঠিত হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি।
আশাবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বদর বলেন, চুক্তি চূড়ান্ত করতে এবারের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হতে পারে। পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ইস্যুকে কেন্দ্র করে আলোচনায় অগ্রগতি আনার চেষ্টা চলছে।
এমন সময়ে এ আলোচনার ঘোষণা এলো, যখন ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা তুঙ্গে। দেশটিতে হামলার জন্য মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করছে ওয়াশিংটন। অন্যদিকে পাল্টা হামলা করতে প্রস্তুতি নিয়ে রেখেছে ইরানও।