দক্ষিণ বঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাইকেল মধুসূদন কলেজে কেন্দ্রীয় ডিবেট ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আজ কলেজে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকারি মাইকেল মধুসূদন কলেজ ও যশোর জেলার বিভিন্ন স্তরের ছাত্র নেতৃবৃন্দ যৌথভাবে কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা কলেজে একটি কেন্দ্রীয় বিতর্ক ক্লাব প্রতিষ্ঠার জন্য একটি লিখিত আবেদনপত্র পেশ করেন। আলোচনায় অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আন্তরিক আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, আগামী সাত দিনের মধ্যে কলেজে একটি কেন্দ্রীয় ডিবেটিং ক্লাব গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ্য, এই কেন্দ্রীয় ডিবেট ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চর্চা, সৃজনশীলতা এবং বক্তৃতা দক্ষতা বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছাত্রদের নেতৃত্ব বিকাশ ও গণতান্ত্রিক চর্চার একটি উন্মুক্ত মঞ্চ হিসেবেও কাজ করবে এই ক্লাব। এটি শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (৩০ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ...
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক, যশোর সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং...
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বুধবার (১০ জুলাই) দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হয়েছে। এবার মোট পাসের...
যশোর জেলার ১,২৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ডিজিটাল হাজিরা মেশিন তিন বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। দীর্ঘদিন ধরে মেশিনগুলো...
"অধ্যক্ষ ডা. আফরোজা মোমেনের পিতার ইন্তেকাল: মেডিকেল কলেজ পরিবারে শোক"
মনোয়ারা শিকদার মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং দেশ বরেণ্য ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট চিকিৎসাবিদ ডাক্তার আফরোজা মোমেন-এর পিতা জনাব আব্দুল...
তিতুমীর কলেজে আসনসংখ্যা কমিয়ে আনা হলো: খুশি শিক্ষার্থীরা
ঢাকার অন্যতম বৃহৎ সরকারি কলেজ সরকারি তিতুমীর কলেজে আসনসংখ্যা কমিয়ে আনা হয়েছে। আগে যেখানে এই কলেজে মোট আসনসংখ্যা ছিল ৫,৪২৭টি,...
শার্শায় কায়বা বাইকোলা ওসমানিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
যশোরের শার্শা উপজেলার কায়বা বাইকোলা ওসমানিয়া দাখিল মাদ্রাসায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায়...
যশোরে ইতিহাস ক্লাব আয়োজিত প্রত্নতাত্ত্বিক সফরে বিতর্ক প্রতিযোগিতা
শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হলেন মোছা. উম্মে হাবিবা যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ইতিহাস বিভাগের উদ্যোগে ইতিহাস ক্লাব আয়োজিত “দ্বিতীয় প্রত্নতাত্ত্বিক...
অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে আন্দোলনরত শিক্ষকরা
অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে গেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যদের প্রতিনিধিদল। রোববার (১২ অক্টোবর) সকাল...