বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে জয় দিয়ে মিশন শুরু করেছে রংপুর রাইডার্স। সোমবার সিলেটে চট্টগ্রাম রয়েলসকে হারিয়ে মিশন শুরু করে সাবেক চ্যাম্পিয়নরা।
এদিন সিলেট অন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় চট্টগ্রাম। ফাহিম আশরাফের গতির মুখে পড়ে ১ উইকেটে ৪৫ রান করা দলটি ১৭.৫ ওভারে ১০২ রানেই অলআউট হয়।
দলের হয়ে ওপেনার মোহাম্মদ নাঈম একাই করেন ৩৯ রান। ২০ রান করেন মিরাজ বেগ।১৩ রান করেন পেসার আবু হায়দার রনি। বাকি ব্যাটসম্যানরা কেউই দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।
ফাহিম আশরাফ ৩.৫ ওভারে ১৭ রানে ৫ উইকেট শিকার করেন।
টার্গেট তাড়া করতে নেমে ৩০ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় রংপুর। দলের জয়ে ৫১ রান করেন ওপেনার ডেভিড মালান। ৪৭ রান করেন লিটন দাস।