সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমেই বড়সড় ধাক্কা খেয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে নাস্তানাবুদ হয়ে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে শক্ত প্রস্তুতি নিয়েই যেন মাঠে নেমেছে সফরকারীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১০৭ রান।
জয়ের জন্যই আজ যেন মাঠে নেমেছে শাহিন শাহ আফ্রিদির দল। টসে হারলেও দুর্দান্ত সূচনা পেয়েছে পাকিস্তান। ঝোড়ো ফিফটি তুলে নিয়েছেন ওপেনার ওপেনার মাজ সাদাকাত।
মিরপুর আজ যেন পাকিস্তানি দুই ওপেনারের নতুন রূপ দেখল। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন মাজ সাদাকাত এবং উইকেটের অন্যপ্রান্তে তাকে সঙ্গ দিতে থাকেন সাহিবজাদা ফারহান।
৪৬ বলে ৭৫ রানের দারুণ ইনিংস খেলার পর টাইগার অধিনায়ক মিরাজের শিকার জন সাদাকাত। বর্তমানে উইকেটে টিকে আছেন সাহিবজাদা ও শামিল হোসেন।