ভূমিকম্পে কীভাবে পাবেন সতর্কবার্তা?

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শুক্রবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭ এবং উৎস ছিল নরসিংদীর মাধবদী। যদিও ভূমিকম্প আগে থেকে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, তবুও কম্পন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রযুক্তি–নির্ভর কিছু সিস্টেম স্মার্টফোন ব্যবহারকারীদের তাৎক্ষণিক সতর্ক করতে সক্ষম। গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমসহ আরও কয়েকটি জনপ্রিয় অ্যাপ ব্যবহার করে এ সুবিধা পাওয়া যায়।

গুগল আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা ক্ষুদ্র অ্যাক্সিলোমিটার সেন্সর ব্যবহার করে গুগল ২০২০ সালে এই প্রযুক্তি চালু করে। ফোন কম্পন শনাক্ত করলে তা গুগলের সার্ভারে পাঠানো হয় এবং আশপাশের ব্যবহারকারীদের কাছে সাথে সাথে সতর্কবার্তা পৌঁছায়।

এই সিস্টেমে ভূমিকম্পের উৎস, মাত্রা এবং নিকটবর্তী ঝুঁকিপূর্ণ এলাকা সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়।

অ্যান্ড্রয়েড ফোনে অ্যালার্ট চালু করার উপায়:

১. Settings খুলুন
২. Safety & Emergency অপশনে যান
৩. Earthquake Alerts চালু করুন

মাই আর্থকোয়েক অ্যালার্টস

বিশ্বব্যাপী এক কোটিরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছে জনপ্রিয় এই অ্যাপটি বাস্তবসম্মত ভূমিকম্প মনিটরিং সুবিধা দেয়। এখানে তাৎক্ষণিক কম্পন, পূর্ববর্তী ভূমিকম্পের ইতিহাসসহ নানা তথ্য পাওয়া যায়।
অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই বিনামূল্যে ডাউনলোড করা যায়।

মাইশেক অ্যাপ

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে গবেষকদের তৈরি ‘মাইশেক’ স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে কম্পন শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করে। একই সঙ্গে নাগরিকদের তথ্য গবেষণায় যুক্ত হওয়ার সুযোগ দেয়, যা বৈজ্ঞানিকভাবে মূল্যবান তথ্য সংগ্রহে সাহায্য করে।

মাইশেক অ্যাপটি বিশ্বব্যাপী প্রায় ১০ লাখ মানুষের ব্যবহৃত একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত