আত্মপক্ষের বিবৃতিতে ঝিকরগাছায় বিএনপি নেতাদের একাংশের সংবাদ সম্মেলন!
১৫ মার্চ রবিবার ঝিকরগাছা প্রেসক্লাবে এক জরুরী সংবাদ সম্মেলন করেছেন যশোর-২ আসনের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। জানাগেছে, দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও মনোনয়ন বঞ্চিত বিএনপির প্রার্থীদের ষড়যন্ত্রের কারণে জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী পরাজিত হওয়ার অভিযোগ তুলে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুণ, চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহি টিপু, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জহুরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, সাংগঠনিক সম্পাদক কাজী আবদুস সাত্তার সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দের একাংশ।