দেশবরেণ্য আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও যুবদল নেতা সহকারী এটর্নি জেনারেল নুরে আলম সিদ্দিকী সোহাগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে ঝাড়ু মিছিল করে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা মহিলা দল কিন্তু কি অভিযোগ সেটা পরিষ্কার করতে পারেনি বাঘারপাড়া উপজেলা বিএনপি।
যার কারণে এটা পরিষ্কার হয় এই মিছিলটির ইন্ধন দাতা হিসেবে প্রত্যক্ষভাবে কাজ করেছেন দুর্নীতির দায়ে বিএনপির দলীয় নমিনেশন হারানো ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব এবং তার স্ত্রী বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি মিসেস তানিয়ার রহমান।
পরবর্তীতে এই মিছিলটি কে নিয়ে যশোর-৪ আসনে উত্তেজনা সৃষ্টি হয়।
ঐদিন রাতেই সোশ্যাল মিডিয়ায় টি এস আয়ুবের বাসায় বোমা হামলার একটি গুজবে সয়লাব হয়ে যায়।
অভিযোগ পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন টিএস আইয়ুবের বাসায় তদন্তে যান কিন্তু তারা বিস্ফোরিত কোন অংশ বা ক্ষতিগ্রস্ত কোন অংশের প্রমাণ পাননি।
তারা যেয়ে পেয়েছেন বাচ্চারা উৎসবে যে কালি পটকা ফোটায় সেই কালি পটকার দুটো অংশ।
পরবর্তীতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন বাঘারপাড়ার পৌর এলাকায়।