রিজভীর শারীরিক অবস্থা উন্নতির দিকে

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংবাদপত্র
ছবি: সংবাদপত্র

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা একটু উন্নতির দিকে। তবে তাকে আরও কয়েক দিন পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তার শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, উনার যে অক্সিজেন গ্রহণ করতে হতো, সেটা এখন কমে এসেছে। অর্থাৎ অক্সিজেনের চাহিদা কমে আসছে। উনার শ্বাসতন্ত্রের ইনফেকশন ধরা পড়েছিল. সেটি গতকালের রিপোর্টে দেখা গেছে। তার কিছুটা উন্নতি হয়েছে।

তবে রুহুল কবির রিজভীকে চিকিৎসকরা পূর্ণ বিশ্রাম থাকার জন্য পরামর্শ দিয়েছেন বলে জানান রফিকুল ইসলাম।

গত মঙ্গলবার শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন রিজভী। বুধবার রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্কয়ার হাসপাতালে আসেন এবং রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

স্কয়ার হাসপাতালের চিকিৎসক রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন রিজভী। রিজভীর একান্ত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, ভাইকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। সকালের দিকে ঘুম থেকে উঠে জানতে চেয়েছেন নির্বাচন কেমন হচ্ছে? কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন? ভাবি (আরজুমান আরা আইভী) বিকালে আসবেন। ডাক্তাররা বলেছেন, ইনফেকশন ছড়াতে পারে, সে জন্য ভিজিটর নো অ্যালাউ। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য।

পরিবার তার আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তুষার।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত