আগামী ১২ ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি কে জয়লাভ করার লক্ষে আজ বাদ আছর দলীয় কার্যালয়ে ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মহিউদ্দিন রাজু,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল কবির সুমন।