টানা চারদিন বৃষ্টির আভাস

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামীকাল রোববার (০৩ মে) চার বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। একই সাথে আরও চার দিন টানা বৃষ্টির সম্ভাবনা এবং আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ শনিবার (০২ মে) সন্ধ্যায় সবর্শেষ ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, দেশের ভিতরে সৃষ্ট মেঘমালার জন্য ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী বর্ষণ হতে পারে। সেইসঙ্গে সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে আসতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, বিরাজমান লঘুচাপের কারণে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনার কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বইতে পারে। দেশের রাত-দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সবোর্চ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৬২ মিলিমিটার। এছাড়া সিলেটে ৮৬ মিলিমিটার বৃষ্টি হয়।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত