যশোর-২ আসনের অধিকাংশ ভোট কেন্দ্র থেকে সাইড হয়ে গেছে জামায়াত-শিবির!
যশোর ২ আসনে এয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১৭৫টি কেন্দ্রের মোট ৪৭৭৫৬৫ জন ভোটার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করছেন।
দুটি বড় রাজনৈতিক দলের ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতিকে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হলেও বিএনপির মনোনীত প্রার্থী মোছাঃ সাবিরা সুলতানা তৃণমূল পর্যায়ে নেতাকর্মী ও নারী ভোটারদের কাছে তুমুল জনপ্রিয় হওয়ায় ভোটের মাঠে শক্ত অবস্থানে আছে তিনি।
দুই উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে দেখা গেছে দুপুরের পরে থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা কমতে শুরু করেছে। চৌগাছা উপজেলার কয়েক যায়গায় ভোট কেন্দ্রের বাইরে বিএনপির কর্মী সমর্থকদের উপস্থিত লক্ষ করা গেলেও নিজেদের পরিস্থিতি বেগতিক দেখে সাইড হয়ে গেছে জামায়াত-শিবিরের নেতাকর্মী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যশোর-২ আসনে ধানের শীষ প্রতীকে খুলনা বিভাগের একমাত্র নারী প্রার্থী এবং আওয়ামিলীগ শাসনামলে গুম-হত্যার শিকার হওয়া জনপ্রিয় বিএনপি নেতা শহীদ নাজমুল ইসলাম এর সহধর্মিণী সাবিরা সুলতানা এই আসনে ভোটারদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করায় বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন।
এর আগে ২০১৪ সালে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।