ধর্ম-ব্যবসায়ী ও স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখে দিতে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ এবং মুক্তিযোদ্ধাদের সাথে সাবিরা নাজমুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
৬ই ফেব্রুয়ারী ২০২৬ শুক্রবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিকরগাছা উপজেলা কমান্ড কার্যালয়ের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলে ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেন যশোর -২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী।
ঝিকরগাছা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল লতিফ, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, উপজেলা কমান্ডের সদস্য সচিব মতিয়ার রহমান সহ সকল ইউনিয়ন কমান্ডের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধারা আগামী ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুলের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
এদিন বেলা ১২টায় যশোর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে ঝিকরগাছা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা করেন যশোর-২ আসনে ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী।
বাবু দুলাল অধিকারীর সভাপতিত্বে আলোচনা সভায় পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ এবং হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ধর্মালম্বী বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মব্যবসী ও রাষ্ট্র বিরোধীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে এয়দশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনে ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুলের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে।