আগুনে পুড়ল সুইস স্কি রিসোর্ট, হতাহত অনেক

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের বিলাসবহুল একটি আলপাইন স্কি রিসোর্টের বারে ভয়াবহ বিস্ফোরণে বেশ ক’জন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ভোরে সুইস পুলিশ এ তথ্য জানিয়েছে।

বিস্ফোরণ স্থল ক্রঁ-মঁতানা একটি বিলাসবহুল স্কি রিসোর্ট। এটির অবস্থান সুইস আল্পসের একেবারে কেন্দ্রে। অকুস্থলটি সুইজারল্যান্ডের রাজধানী বার্ন থেকে প্রায় দুই ঘণ্টার দূরে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিস্ফোরণের বিস্তারিত কারণ এখনো জানা যায়নি।

এদিকে ভ্যালাইস ক্যান্টনের পুলিশের মুখপাত্র গেতান ল্যাথিওন বলেন, ‘ক্র্যানস-মন্টানার লে কনস্টেলেশন লাউঞ্জ বারে রাত ১:৩০ টার দিকে আগুন লাগে। সেই সময় প্রায় ১০০ জন লোক অনুষ্ঠানস্থলের ভেতরে ছিলেন।’

পুলিশ জানিয়েছে, জরুরি পরিষেবা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে এবং ক্র্যানস-মন্টানার উপর একটি নো-ফ্লাই জোন জারি করে এলাকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। 

সূত্র: সিএনএন

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত