এবার ইসরাইলের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লাহর

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র ২৬দিন ধরে ইরানে আগ্রাসন চালাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলা শুরু করার পরই পাল্টা জবাব দেওয়া আরম্ভ করেন ইসলামি প্রজাতন্ত্রের সৈন্যরা। দুদিনের মধ্যে এতে যোগ দেয় লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ। সেই থেকে দুই ফ্রন্টের আক্রমণ মোকাবিলা করছে তেল আবিব।

এমতাবস্থায় ইসরাইলের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হলে তা ফিরিয়ে দিয়েছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব্য প্রত্যাখ্যান করে ইরান যে নীতি অনুসরণ করছে লেবাননের যোদ্ধারাও একই পথে চলছে।

হামলার মুখে ইসরাইলের সঙ্গে নয় বলে বুধবার (২৫ মার্চ) জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। তিনি বলেন, লড়াই 'সীমাহীন' চলবে।

হিজবুল্লাহ প্রধানের পক্ষ থেকে পাঠ করা এক টেলিভিশন ভাষণে বলা হয়েছে, হামলার মুখে ইসরাইলের সঙ্গে আলোচনা করা মানে হীন আত্মসমর্পণ। একই সঙ্গে তিনি ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট একটি টেলিভিশন স্টেশনে প্রচারিত এ ভাষণে বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা ‘সীমাহীনভাবে’ লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।

কাসেম লেবানন সরকারকে দলটির সামরিক কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও অনুরোধ জানান।

সূত্র: আল জাজিরা।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত