এক শর্তে হরমুজ প্রণালি ব্যবহারের সুযোগ দিতে পারে ইরান

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলের ক্ষেত্রে নতুন এক শর্ত আরোপের কথা ভাবছে ইরান। 

সিএনএন-এর এক প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, যদি তেলের কার্গো বা লেনদেন চীনা মুদ্রা ‘ইউয়ান’-এ সম্পন্ন করা হয়, তবেই নির্দিষ্ট সংখ্যক ট্যাংকারকে এই প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে তেহরান।

সংশ্লিষ্ট ওই কর্মকর্তা জানান, বর্তমানে ইরান এই কৌশলগত জলপথে ট্যাংকার চলাচল ব্যবস্থাপনার জন্য একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। মূলত বিশ্বজুড়ে তেলের বাজার মার্কিন ডলারের নিয়ন্ত্রণে থাকলেও ইরান এই প্রথা ভাঙার ইঙ্গিত দিচ্ছে। 

এর আগে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়া রাশিয়ার তেল ক্রমেই রুবল বা ইউয়ানে বিক্রি শুরু হয়েছে। এবার ইরানও সেই পথ অনুসরণ করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চীনা মুদ্রার প্রভাব বাড়ানোর বেইজিংয়ের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে চাইছে।

সূত্র: মিডল ইস্ট আই।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত