জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘ক্যাম্পেইন ফর এ বেটার বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।