মীরজাফরের মতো বেইমান সৈন্যের দরকার নেই: বিএনপি প্রার্থী

সংবাদপত্র প্রতিবেদক
নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। ছবি: সংবাদপত্র
নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। ছবি: সংবাদপত্র

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, যুদ্ধের ময়দানে মীরজাফরের মতো হাজার হাজার বেইমান সৈন্যের দরকার নেই। তার মীর মদন ও মোহন লালের মতো বিশ্বাসী সেনাপতি দরকার, যারা যুদ্ধের ময়দানে বুক পেতে দাঁড়িয়ে থাকতে প্রস্তুত।    

শুক্রবার (৬ ফেব্রয়ারি) রাত ৮টায় উপজেলার তাজপুর বাজারে ধানের শীষের নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, যাদের মুখে এক কথা আর মনে আরেক কথা তারা বেইমান। যারা বিএনপিকে ভালোবাসে এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিক তারা কখনো দলের সঙ্গে বেইমানি করবে না।  

পথসভায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সফির উদ্দিনের সভাপতিত্বে ও থানা বিএনপির সদস্য সাইদুর রহমান সাধুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাক্তার নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান লেলিন, সাবেক ভিপি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, ছাত্রনেতা সাদ্দাম হোসেন প্রমুখ।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত