রোববার (৪ জানুয়ারি) বিকেলে বিইআরসি কার্যালয়ে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, ভোক্তার ডিজির সঙ্গে আমি নিজে কথা বলেছি অভিযান বাড়াতে। উৎপাদক পর্যায়ে বাড়তি দাম নেয়ার অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে।
উৎপাদকরা এলপিজি নির্ধারিত দামেই বিক্রি করছে বলেও জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান। তিনি বলেন, অভিযোগ যেন না ওঠে, সেটা আবার বলবো। সাপ্লাই সাইডে সমস্যা আছে। ঘাটতি আছে; সেটা সত্য।
এদিকে, ভোক্তা পর্যায়ে জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। আজ থেকে নতুন দাম কার্যকর হবে।