মনোস্পুল বাংলাদেশ পিএলসির ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ ডিসেম্বর হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন সভায় সভাপতিত্ব করেন। বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদ ঘোষিত ১৫% স্টক ও ৫% নগদ লভ্যাংশসহ সব আলোচ্য সূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক মো. মোবারক হোসেন, পরিচালক অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া, কোম্পানি সচিব মো. ইমদাদুল হক এবং কোম্পানির সিএফও খন্দকার আশরাফ উদ্দীন উপস্থিত ছিলেন।
অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মো. রেজাউল ইসলাম, পরিচালক মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আতাউর রহমান এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. শামসুন্নাহার। সভায় ৫৫ জন শেয়ারহোল্ডার সশরীরে এবং অনলাইনে যুক্ত থেকে অংশগ্রহণ করেন।
শেয়ারহোল্ডাররা কোম্পানি কর্তৃক ১৫% স্টক এবং ৫% নগদ লভ্যাংশ ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেন। কোম্পানির নতুন নামকরণ এবং লাভজনকভাবে ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন সংশোধন করে বহুমুখী ব্যবসার উদ্যোগকে উপস্থিত শেয়ারহোল্ডাররা স্বাগত জানান এবং আগামী দিনে কোম্পানির ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।