বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝিকরগাছা কাঁচাবাজার ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আসরের নামাজ শেষে ঝিকরগাছা কাঁচাবাজার প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক ব্যবসায়ী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ইমরান হাসান সামাদ নিপুণ।
কাঁচাবাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আয়ূব হোসেন মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসানুর রহমান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, সরদার শহিদুল ইসলাম, আশফাকুজ্জান রনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান মন্টু, বণিক সমিতির নেতা মোস্তফা এলাহি লিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত কমোল ও সদস্য সচিব মঈনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা ও সদস্য সচিব শাহীন আলম বিপ্লব, পৌর ছাত্রদলের সদস্য সচিব নাঈম হোসেন ডনিসহ কাঁচাবাজার ব্যবসায়ী মালিক সমিতির সিনিয়র সহসভাপতি আলম হোসেন, নেতা হাফিজুর রহমান, আমিনুর ইসলাম, মিজানুর রহমান, ইমদাদ হোসেন, সাজ্জাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, জাকির হোসেন, হাসিবুর রহমান রুহিতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।