শার্শার পুটখালী ইউনিয়নে বিএনপির উঠানবৈঠক ও গনসংযোগ

রাশেদুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ
শার্শার পুটখালী ইউনিয়নে বিএনপির উঠানবৈঠক ও  গনসংযোগ, সংবাদপত্র ছবি:
শার্শার পুটখালী ইউনিয়নে বিএনপির উঠানবৈঠক ও গনসংযোগ, সংবাদপত্র ছবি:

যশোর–১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, “বর্তমানে দেশে কর্মসংস্থানের অভাবে অসংখ্য যুবক বেকার হয়ে পড়েছে। এই বেকারত্ব দূর করা বিএনপির বড় চ্যালেঞ্জ। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সারাদেশে বিনিয়োগ সম্প্রসারণ, স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা এবং নতুন কর্মক্ষেত্র সৃষ্টির মাধ্যমে বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।”

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের ৬ নম্বর রাজাপুর ওয়ার্ডে উঠান বৈঠক , গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন‌। পরবর্তীতে শিকড়ী এলাকার ঐতিহ্যবাহী পীর সাহেবের কবর জিয়ারত করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার আব্দুস সামাদ।

তৃপ্তি আরও বলেন,“বিএনপি ক্ষমতায় এলে গ্রাম পর্যায়ে ব্রডব্যান্ড সংযোগ, সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং আধুনিক সেবা নিশ্চিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শহর-গ্রাম বৈষম্য দূর করাই আমাদের অঙ্গীকার।”

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ভূমিকা স্মরণ করে বলেন, “জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর বেগম খালেদা জিয়া দেশের মানুষের কল্যাণের জন্য সংগ্রাম করেছেন। আর বর্তমান স্বৈরাচারী সরকার গণতন্ত্র ধ্বংস করেছে। বিএনপি নেতাকর্মীরা মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছে।”

এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

উপস্থিত ছিলেন,আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক, শার্শা উপজেলা বিএনপি,নাসিমুল গনি বল্টু, সহসভাপতি, বেনাপোল পৌর বিএনপি,আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক,ইমদাদুল হক ইমদাদ, সদস্য সচিব, শার্শা উপজেলা যুবদল,মফিজুর রহমান, সভাপতি, পুটখালী ইউনিয়ন বিএনপি সহ যুবদল , ছাত্রদল অন্যান্য সংগঠন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত