আওয়ামী লীগ দেশে নেই, আছে সন্ত্রাসী কর্মকাণ্ডে: আমীর খসরু

সংবাদপত্র ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, দেশে নেই; আছে সন্ত্রাসী কর্মকাণ্ডে; তাই তাদের ব্যাপারে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১২ নভেম্বর) গুলশানে দলীয় চেয়ারপারসন কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বিএনপি মহাসচিবের সাক্ষাতের পর তিনি একথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, কারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তা খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা নিতে হবে। তিনি আরও যোগ করেন, আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, দেশে নেই; সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বৈঠক প্রসঙ্গে আমীর খসরু বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কারও মধ্যে কোনো সংশয় নেই। বিএনপির নির্বাচনী প্রস্তুতি কেমন, সেই বিষয়ে ইইউ রাষ্ট্রদূত জানতে চেয়েছেন। তিনি নিশ্চিত করেন যে নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোন উৎকণ্ঠা নেই এবং তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।

বিএনপি নেতা জোর দিয়ে বলেন, দেশের মানুষ সচেতন। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত