যশোর-২ আসনে শিবিরের হেলমেট বাহিনী গঠনের অভিযোগ

যশোর প্রতিনিধি
আধুনিক লোহার পাইপ ও হেলমেট পরিহিত ছাত্র শিবিরের কর্মীরা ছবি: সংবাদপত্র
আধুনিক লোহার পাইপ ও হেলমেট পরিহিত ছাত্র শিবিরের কর্মীরা ছবি: সংবাদপত্র

ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় জামায়াত ইসলাম এর মনোনীত যশোর-২ আসনের প্রার্থীর নেতৃত্বে শিবিরের প্রশিক্ষিত হেলমেট বাহিনীর কার্যক্রম লক্ষ করা গেছে।

বিভিন্ন সময়ে জামায়াত ইসলামের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ও সভা-সমাবেশে স্টিলের ডিফেন্স স্টিক ও লোহার পাইপের সাথে পতাকা হাতে  হেলমেট পরিহিত অবস্থায় কিছু যুবকদের উপস্থিত দেখা যায়।

গোপন সূত্রে জানা গেছে, গাজীরদরগাহ মাদ্রাসার ছাত্রাবাস এবং লাউজনি মসজিদ কমপ্লেক্সের ভেতরে বিভিন্ন সময়ে শিবিরের প্রশিক্ষিত টিমের নেতৃত্বে স্থানীয় শিবির নেতাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গভীর রাতে এসব স্থানে কালো গাড়িতে কতিপয় মানুষের আসা-যাওয়া লক্ষ করেছেন স্থানীয়রা। সেখানেই শিবির নেতাদের জঙ্গি ট্রেনিং ও অস্ত্র প্রশিক্ষণ করানো হয়েছে।


এয়দশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের মহিলা সদস্যদের ব্যাবহার করে ভোট চাওয়ার নামে নানান উষ্কানিমুলক কথাবার্তা বলে পরিকল্পিত ভাবে সংঘাতের চেষ্টা করা হচ্ছে বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিকট থেকে অভিযোগ পাওয়া গেছে। তাদের ষড়যন্ত্রে পা দিয়ে কেউ বাগবিতণ্ডে জড়ালে, মুহুর্তেই শিবির নেতারা উপস্থিত হয়ে হামলা চালাচ্ছে। ওঁৎপেতে থেকে হেলমেট পরিহিত অবস্থায় কয়েকজন যুবক মোটরসাইকেলে এসেই লোহার পাইপ, ডিফেন্স স্টিক, হাতুড়ি নিয়ে হামলা করে পালিয়ে যাচ্ছেন তারা। হতাহতের ঘটনা ঘটলে খবর ছড়িয়ে দিচ্ছেন ❝নারী কর্মীদের হেনস্তা করায় দুপক্ষের সংঘর্ষ❞
সর্বশেষ গত বুধবার বিকালে চৌগাছা উপজেলায় জামায়াতের মহিলা সদস্যদের মিছিলে এসকল শিবির ক্যাডারদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় উঠে আসে বিষয়টি। 
এরকম পরিস্থিতিতে যেকোনো সময়ে বড় রকম সহিংসতা ঘটার আশঙ্কা করছেন সুশীল সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত