ঢাবি শিক্ষক মোনামির মামলা তদন্তের নির্দেশ

সংবাদপত্র ডেস্ক
ঢাবি শিক্ষক মোনামির মামলা তদন্তের নির্দেশ ছবি: সংগ্রহীত
ঢাবি শিক্ষক মোনামির মামলা তদন্তের নির্দেশ ছবি: সংগ্রহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর মামলায় আদালত আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। মামলাটি সাইবার সুরক্ষা আইনে দায়ের করা হয়েছিল।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত মামলার এজাহার গ্রহণ করে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।

মোনামির বিরুদ্ধে অভিযোগ, ছবি সম্পাদন করে ‘অশালীনভাবে’ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে চারজনের বিরুদ্ধে। মামলার আসামি করা হয়েছে সাংবাদিক ও এক্টিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও এক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং আশফাক হোসাইন ইভানকে।

মামলা করার পর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি সাংবাদিকদের বলেন, তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত নন এবং একজন সাধারণ শিক্ষক। গত এক বছর ধরে তার বিরুদ্ধে এমন আচরণ চলছিল, যার কোনো প্রতিকার তিনি পাননি। তাই মামলাটি শেষ মুহূর্তে দায়ের করা হয়েছে।

বিষয়:

মামলা ঢাবি
এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত