রমজানে শহীদদের মাগফিরাত কামনায় ষাটগম্বুজ মসজিদে ছাত্রদলের কুরআন খতম ও দোয়া মাহফিল

রাশেদুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ
রমজানে শহীদদের মাগফিরাত কামনায় ষাটগম্বুজ মসজিদে ছাত্রদলের কুরআন খতম ও দোয়া মাহফিল, সংবাদপত্র ছবি: সংবাদপত্র
রমজানে শহীদদের মাগফিরাত কামনায় ষাটগম্বুজ মসজিদে ছাত্রদলের কুরআন খতম ও দোয়া মাহফিল, সংবাদপত্র ছবি: সংবাদপত্র

রমজানে শহীদদের মাগফিরাত কামনায় ষাটগম্বুজ মসজিদে ছাত্রদলের কুরআন খতম ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান , মরহুমা দেশনেত্রী খালেদা জিয়া মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বাগেরহাটে কুরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্র নেতা শেখ আল মামুন, ওয়ালিদ হাসান,শামিম মুন্সি,জসিম মিনা,রোহিত হালদার,ইমন শেখ রিয়াজুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান উদ্যোগতা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, রমজান আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এই পবিত্র সময়ে আমরা দেশের জন্য আত্মদানকারী শহীদদের স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবে।

দোয়া মাহফিলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত