আইন, বিচার ও প্রশাসনসহ বিগত সরকারের সংস্কারের ধারাবাহিকতা বর্তমান সরকার অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশন প্রধান মাইকেল মিলার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠকের পর এই বার্তা দিয়েছেন তিনি।
এছাড়াও ইউরোপের সাথে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) চূড়ান্ত এবং দ্রুতই তা সইয়ের আশা প্রকাশ করেন মাইকেল মিলার।
উল্লেখ্য, ইইউ মিশন প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মান, নরওয়ে, ফান্স ও ডেনমার্কের রাষ্ট্রদূতরাও আসেন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে।