দেশে টানা তিন দিন বৃষ্টির আভাস।

 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে টানা দুদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আগামী কয়েকদিন সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিষবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছিল।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, এ সময় সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত