লাগানো হয়েছে নেমপ্লেট, স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হবে গার্ড অব অনার

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংবাদপত্র
ছবি: সংবাদপত্র

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করছেন। তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে তার আগমন ঘিরে সব আনুষ্ঠানিক ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সচিবালয়ে গিয়ে দেখা গেছে, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর নামফলক সরিয়ে নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর নামফলক স্থাপন করা হয়েছে। প্রবেশপথ, করিডর ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজও শেষ হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে বরণ করতে গার্ড অব অনার প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছেন এবং প্যারেডের রিহার্সালও সম্পন্ন হয়েছে। সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী প্রথমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, পুলিশ প্রশাসনের কার্যক্রম এবং নাগরিক সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং নেবেন। এদিনই তিনি মন্ত্রণালয়ের চলমান ও অগ্রাধিকারভিত্তিক ফাইলগুলো পর্যালোচনা শুরু করবেন।

 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত